মালদা

জেলার দুই আইসির উদ্যোগে খাওয়ানো হল খাবার জাতীয় সড়কে আটকে থাকা লড়ি চালকদের

জাতীয় সড়ক দিয়ে বন্যার জল বইতে থাকায় উত্তরবঙ্গগামী সমস্ত পণ্যবাহী লড়ির যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে জাতীয় সড়ক ধারে হাজার হাজার লড়ি আটকে পড়েছে। অসহায় সেই সকল লড়ি চালকদের পাশে দাঁড়িয়ে সাহায্যর হাত বাড়িয়ে দিলেন মালদা জেলা তৃনমূল যুব কংগ্রেস এবং বৈষ্ণবনগর ও কালিয়াচক থানার পুলিশ কর্মীরা।

            উল্লেখ্য, জেলার পুরতন মালদা ব্লকের নারায়নপুরের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বন্যার জল বইতে থাকায় উত্তরবঙ্গগামী সমস্ত পণ্যবাহী লড়ির যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে কালিয়াচক থেকে শুরু করে সুস্তানি মোড় পর্যন্ত হাজার হাজার পণ্যবাহী লড়ি সারি সারি করে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে পড়েছে। কবে স্বাভাবিক হবে যান চলাচল জানা নেই কারো। ফলে রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ে অসুবিধায় পড়েছেন দূর পাল্লার লড়ি চালকরা। তাই সেই সকল লড়ি চালকদের পাশে দাঁড়ালো কালিয়াচক এবং বৈষ্ণবনগর থানার পুলিশ। কালিয়াচক এবং বৈষ্ণবনগর থানার পুলিশ কর্মীরা উদ্যোগ নিয়ে আটকে পড়া লড়ি চালকদের জন্য এক বেলা খাওয়ানোর ব্যবস্থা করেন শনিবার। কালিয়াচক থানার আই সি সুমন চ্যাটার্জী এবং বৈষ্ণবনগর থানার আই সি সঞ্জয় বিশ্বাস দুই আইসির যৌথ উদ্যোগে এদিন লড়ি চালকদের জন্য ডিম ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হয়।